হিরণভাষার স্লেট- ১ - সায়ন

অনুমতি নিলে সব আলো
কানের লতি, চিবুকের ভাঁজ

ছোঁবে না ... ছোঁবে না কিছুই

 ঘড়ির দু'কাঁটায় আটকানো দড়িতে
সময় ঝুলছে - মুখের উপর ছায়া
এগিয়ে যাচ্ছে এই মোড়, হঠাৎ অচেনা বন

রেখা ভরা এক দেহ, পেট, বুকে
পা'যেন ডুবে যায় বিদুৎ ঘনকোণ