বাঁশিবাদক. - রুদ্র কিংশুক

গুরজোয়ানির পারে মোষের পিঠে  
আমি বাঁশিবাদক
ভেসালপাতা জাল থেকে বৃষ্টিপাত, সোনাখড়কি- রং সন্ধ্যার নদীজল কেঁপে কেঁপে ওঠে 

বেশি দূর নয় পাঁচলকি গ্রাম যাদুবিন্দু গোঁসাইয়ের আখড়া

গাবগাছের বনে আকুল পাপিয়ার গান 
তার অনন্ত ক্রন্দন
যাকে ছেড়ে এসেছি বহু জন্ম আগে...