আমার সূর্যমুখী তোর চোখ চাইবে না,
দিয়েছে হিসেব চুকিয়ে.
আমার রাতের ছবি তোকে মুখ দেখাবে না,
অন্ধকারে লুকিয়ে.
আমি চাঁদ চেয়ে যাব কলঙ্ক মেখে,
তুলিস সরোদে রাগ খেয়াল রেখে,
যেদিন বসন্ত চাইবেনা দাঁড়াতে,
তোর হাওয়ায় জুড়িয়ে.
সেদিন আসিস তুই পলাশ হয়ে,
আমার শিমুল উড়িয়ে.
যদি তারাদের দেশে তোর সোনা রং মেশে,
রাত হবে আরো জমকালো.
বলব চাঁদকে আমি - "তোমার রূপোয় তবে,
বেশি করে জ্যোৎস্না ঢালো".
আমাকে একা রেখে লাভ কি তোমার,
মেঘেদের ব্যবসায় জমেনি পসার,
নীলাকাশে গোল সাদা পেঁজা তুলোর মেঘে,
শুভ্রসুনীল আলো.
না হয় তোর লালে লাল হয়ে মুছে যাক,
আমার যত কালো.