তোর পোষা ময়নাটা
কত কথা বলে রাতদিন,
আরো পাখি গান গায়
বাগানে একটি , দুটি.
তোর গাছ থেকে ফুল
তুলিনি আমি কোনোদিন,
আমি তোর দেশ থেকে
চাইনি কখনো ছুটি.
আমি তোর দিন বুঝে
বয়ে গেছি হাওয়ায় ঝোড়ো,
তোর চাঁদের হাটে
আমি পথ নিয়েছি চেয়ে.
রামধনুকের বাঁকে
কবে হয়ে গিয়েছি জড়,
আর তোর ঝর্ণার
জলে রোজ এসেছি নেয়ে.
আমার ফোটানো ফুল
একবার এসে দেখে নিবি,
আমি মালি হয়ে রোজ
তোর গাছে জল দিয়ে যাবো.
তোর হাতের তারা
আমাকে ধরতে দিবি,
তোর উঠোনে আমি
রোজ সাঁঝবাতি জ্বেলে দেব.