আমার মনের রামধনু রং
সাতসুখে গেছে মিশে
একরূপে তার হারানো ফাগুন
সোহাগে মাখানো বিষে
হাঁটুক গোধূলি পথে থেমে থেমে
হাঁসুক না রোদ আজ মনে নেমে
ফুলরেণু মেখে সবুজ দোলায়
প্রজাপতি যায় উড়ে
স্মৃতির সরণি বেয়ে শেষ রাত
একলা যাবেনা দূরে
বারে বারে তবু কেন মনে হয়
কেউ নেই আজ সাথে
রঙ্গোলি রাতে জ্যোৎস্নাফোয়ারা
ঢালে চাঁদ একা হাতে
কি খবর হাওয়া বয়ে নিয়ে আসে
পৃথিবী ঘুমিয়ে আগামীর শ্বাসে
কে যে কানে কানে করে ফিসফাস
নিঝুমের দেশ জুড়ে
অথৈ জলে ভেসে গেছে মরু
আমি যে মরেছি পুড়ে