রাত

রাত্রি অখণ্ড অবসরে,
চায়নি আকাশ বেয়ে যেতে.
ভাসে চাঁদ আদুর কলেবরে,
বাঁধভাঙা জ্যোৎস্নার সরসীতে.
জীর্ণ তরবারি কাটে নাগপাশ,
বিক্ষুব্ধ আত্মা পেয়েছে আরাম.
হৃদয় ভুলে গেছে নিতে নিশ্বাস,
ভালোবাসা নিয়েছে বিশ্রাম.
রাত্রি এসেছে আজ নিশ্চুপে,
দিন যেন বড়ো একপেশে.
রাত আছে ভালোবাসার ঘেরাটোপে,
চন্দ্রালোকে যাবেনা ভেসে.