স্বপ্ন

ঘুমিয়ে দেখি স্বপ্ন রাতের বেলায়,
দিবাস্বপ্ন দেখেছে  কে  কবে !
জেগেও যদি স্বপ্ন দেখা যায়,
রাতের বেলায় জেগেই থাকি তবে!
 দিনের স্বপ্ন বড্ডো যে একরোখা,
লুকিয়ে থাকা কঠিন বাস্তব.
রাতে জেগে স্বপ্ন যায় না দেখা,
রাতের স্বপ্নে নেই কোনো কলরব.
 আলোর বেলায় নেই কোনো রাখঢাক,
কালির আঁচড়ে লেখা কাগজের স্তুপ.
শৃঙ্খলে বাঁধা ইচ্ছের কথা থাক ,
অন্ধকারের পৃথিবী নিশ্চুপ.
পুরোনো আদলে নতুনের ছাঁচ গড়ে,
চেনা পথ ধরে হেঁটে যাওয়া অহরহ.
এলোনা যা সাথে রইলো পেছনে পড়ে,
থেকোনা নীরব ,হে অতীত কথা কহ .
যা হারিয়েছে তা আসবেনা আর ফিরে,
হারা -বসন্তে কোয়েলের কথকতা.
ভাসবে নিয়ত দখিনা বাতাস জুড়ে,
আমার কথা - শুধু আমার কথা.