হাঁস

পাণ্ডুলিপির মতন তুমি ধূসর ,
পেয়াঁজ রঙের ঠোঁট,পায়ের পাতা;
স্নিগ্ধ চাহনি আয়ত দুই চোখে,
 জীবনানন্দের  বনলতা .
 কখনো বা দুধ সাদা রঙে,
কমলা দিয়ে রাঙানো পা, ঠোঁট ;
ছুটছো কেন ?এতো কিসের তাড়া ?
ও হাঁস ! তুমি খেয়োনা হোঁচট !
জলকেলিতে যখন তুমি মুখর ,
ডানার ঝাপটে ছেটাচ্ছ চারদিকে ,
কাটছ সাঁতার,নিশ্চুপে যাও ভেসে,
কত যে রূপ আলোতে চিকচিকে.
উড়তে তুমি চাওনা মোটে বেশি,
অলস প্রকার জলে প্রতিচ্ছবি;
তোমার ভাবে নিত্য যে আনমনা ,
ভালোবাসার জ্বরে পোড়া কবি.