ভালো থেকো শুভময়

স্কুল পেরিয়ে আর ,
যাওয়া হয়নি তোমার কাছে ;
তবুও কখনো তোমার কথা মনে হয় ,
বেশ অনেকগুলো বছর পেরিয়ে গেছে ,
আবছা স্মৃতিতে লীন হয়ে তুমি -
কেমন আছো শুভময় ?
বর্ষাদিনে পদ্মপাতার কলি হাতে ,
স্কুল -ফিরতি পথে দিয়েছিলে আমায় ,
আঁজলা ভরে জল খেয়ে ফুল নিতে ,
ভুলে গিয়েছিলে তুমি শুভময়.
ছোট্ট লাল টিপ পড়া কপালে ,
ফর্সা মুখখানি বড়ো মায়াময় ,
তোমার মায়ের মুখ চোখ বুজলে,
আজও দেখতে পাই শুভময়.
এখন তুমি রয়েছ কোন কাজে,
কিংবা বিশ্রামে গাছের ছায়ায়,
যা লিখি তা নিজেই বুঝি না যে,
ভালো আছি আমি,তুমি ভালো থেকো শুভময়.