বীরদর্পে আগমন তোমার ,
সূর্যালোক থেকে আতস কাঁচের
ভেতর দিয়ে ,
চকমকি পাথরের টোকায় ,
শুকনো ঘাস পুড়িয়ে ,
বাধা দেয়না নিরবচ্ছিন্ন চরাচর.
অশ্বত্থের হলুদ পাতাতে ,
শিশিরের শবদেহ ভাসে ,
দাবানলের দীর্ঘশ্বাসে ,
চন্দ্রবিন্দু পড়িয়েছে কাস্তের মতো টুপি ,
তার গোল নেড়া মাথাতে.
হলুদ ঠোঁটের শালিক ,
বনানীর আর্তনাদ শোনেনি ,
এ ধরায় মাটি ,বায়ু ,খড়ে
আজও তার কনকিঙ্কিণী
খিন খিন শব্দ তোলে -
করে চিকমিক.
পাতাল ফুঁড়ে তোমার উৎপত্তি ,
আগ্নেয়গিরির লাভাস্রোত হয়ে ,
বাতাস এসেছে এ বারতা বয়ে ,
পৃথিবীর বুকে ,বন্ধু তোমার একরত্তি.
পৃথিবীর চারভাগ জল একভাগ স্থল,
তোমার শত্রু তার রাজত্বে ,
প্রবেশ করতে করেছে মানা ,
সসম্ভ্রমে তুমিও কখনো ,
দাওনা সেখানে হানা .
সূর্যদেবের কানে কানে,
দুঃখ তোমার জানাও সেসকল.