হে সূর্য, আলোক দাও
শুভ্র মেঘ আশ্বিনের মত,
আকাশ মেলুক ধরে
নীল দীপ্তি আছে তার যত,
নির্দয় আঘাত হেনে
এ বিকৃত ছাঁচ ভেঙ্গে ----
মানুষকে কর তুমি
সত্যকার মানুষের মত।।
হে সূর্য আলোক দাও
ফিরে তুমি একবার দেখো,
দুর্বল মানুষ যাতে
সোজা হতে ভয় পায় না কো
হৃদয়েতে প্রেম আর
বলার সাহস দাও ---
হে সুন্দর নগ্ন হও
সত্য তুমি বস্ত্র চেয়োনাকো।।