বেসরকারি চাকরিতে যোগ দেবার আগে

(ভবিষ্যত সুরক্ষার জন্য বেসরকারি সংস্থায় চাকরি করার আগে ভেবেচিন্তে এখনো দরকার। কোন কোন বিষয়ে নজর দেবেন? জেনে নিন)

ক: কোনো সংস্থায় আবেদন করার আগে জেনে নেওয়া দরকার সংস্থার সুনাম ও কাজের পদ্ধতি। সেখানে ঠিক কী ধরনের কাজ হয়, তার সঙ্গে  জনস্বাস্থ্য কতটা জড়িত। ওই কোম্পানির আয়ের  সোর্স ইত্যাদি।
খ: চাকরিতে যোগ দেওয়ার আগে ভালোভাবে জেনে নিতে হবে চাকরির শর্ত। সচেতন থাকতে হবে নিজের অধিকার সুরক্ষার ব্যাপারে। জেনে নিতে হবে কী কী কারণে আপনাকে বরখাস্ত করতে পারে বা ব্যবস্থা নিতে পারে। চাকরি ছাড়ার আগে কী কী বিধিনিষেধ আছে।
গ: চাকরিতে যোগ দেওয়ার সময় নিয়োগপত্র পাওয়া জরুরি। এই নিয়োগে চাকরির শর্তাবলী থাকে। খুঁটিয়ে পড়তে হবে। কিন্তু সমস্যা হল, ছোটখাটো কোম্পানিতে অনেক সময় নিয়োগপত্র দেওয়া হয় না। এ ক্ষেত্রে প্রমাণ হিসাবে অন্তত অফার লেটার করিয়ে নেবেন। নিয়োগপত্র দেওয়া না হলে যে কোনো সময় যে কোনো লোক কে চাকরি থেকে ছাঁটাই করা যায়।
ঘ: চাকরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ন হল সার্ভিস রুল। এই সার্ভিস রুলে আপনার চাকরির যাবতীয় নিয়মাবলী থাকে। কেমন, আপনার কাজের দায়িত্ব। সার্ভিস রুল খুঁটিয়ে পড়বেন ও বুঝতে না পারলে কারোর।পরামর্শ নেবেন। সব চাকরিজীবীর বিশেষ কিছু আইনি অধিকার সম্পর্কে সচেতন  থাকতে হবে,১’ পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট ১৯৩৬,২, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট ১৯৬৫ , ৩, পেমেন্ট অফ গ্র্যাচুটি অ্যাক্ট ১৯৭২,৪, এমপ্লয়িজ প্রভিডেন্ট অ্যাক্ট, ৫, ই এস আই অ্যাক্ট।