কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু। ভাগ্য বিচারটা ও অনেক টা ওই বিশ্বাসের মতো। কেরিয়ারের কোন ক্ষেত্রে তুবড়ি ফোটাবে জেনে নিন এই প্রতিবেদন থেকে। তবে শেষ সিদ্ধান্ত নিতে হবে আপনাকে।
এরিজ: ২১ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে যাদের জন্ম তারা এরিজ। এঁরা খুব যুক্তিবাদী। তাই কেরিয়ার অপশন হিসাবে নিতে পারেন আর্কিটেকচার বা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা খেলার জগৎ। অবশ্য ব্যবসার জগতেও নামলে সাইন করবেন।
টরাস: ২১ এপ্রিল থেকে ২১ মে র মধ্যে যাদের জন্ম তারা টরাস। এঁরা মিউজিক, ফিল্ম, মিডিয়ার মতো ক্রিয়েটিভ জগতে যেমন কাজ করে ফাটিয়ে দিতে পারেন তেমনি ব্যবসায় নামলে টপে যেতে পারেন। টরাস দের বলা হয় “বিজনেস গুরু”।
জেমিনি:২২ মে থেকে ২১ জুনের মধ্যে জন্ম হলে তারা জেমিনি। এরা মানুষ কে সহজে বিশ্বাস করে। ফলে অনেক সময় সহজ বিশ্বাসের মূল্য দিতে হয়। এক কথায় মানুষ চিনতে না পারার মাশুল গুনতে হয়। কেরিয়ার হিসাবে মিডিয়ার পাশাপাশি টিচারি বেছে নিতে পারেন।
ক্যান্সার:২২ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে জন্ম হলে তারা ক্যান্সার। আপনার মধ্যে সবসময় আয় বাড়ানোর একটা চেষ্টা আছে। তবে ওই অতিরিক্ত লোভ আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে। ব্যবসায় নামলে উন্নতি করতে পারবেন। শিক্ষকতার পাশা পাশি সরকারি চাকরির দিকে এগোনো বুদ্ধিমানের কাজ।
লিও:২৪ জুলাই থেকে ২৩ আগস্টের মধ্যে জন্ম হলে আপনি লিও। জাতক হিসাবে সিংহ হলেও কপাল কিন্তু খুব একটা বড় নয়। এঁরা সরকারি চাকরির দিকে গেলে উন্নতি করবেন। তাছাড়া পার্টনারশিপ ব্যবসা করতে পারেন।
ভার্গ:২৪ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বরের যাদের জন্ম তারা ভার্গ। আপনার ছোটখাটো কাজের দিকে খুব একটা মন নেই। পেটে দরকারি বিদ্যা থাকুন না থাকুক, নজরটা কিন্তু ওপরের দিকে। সরকারি বা বেসরকারি বড় পোস্টে না বসতে পারলে আপনার মনে শান্তি আসবে না। একই সঙ্গে আপনি রিসার্চ ভিত্তিক কাজে সাফল্য পেতে পারেন।
লিব্রা:২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবরের মধ্যে জন্ম হলে আপনি এই রাশির। আপনি সৃজনশীল জগতের লোক। সবসময় কোনো না কোনো একটা চিন্তা নিয়ে থাকতে ভালোবাসেন। আপনার পক্ষে ভালো যে কোনো ক্রিয়েটিভ কাজ।
স্কর্পি ও:২৪অক্টোবর থেকে ২২ নভেম্বরের মধ্যে যাদের জন্ম তারা এই রাশির। এটা দেখতে খুব ভালো হন, যেতে পারেন অভিনয়ে বা গানের জগতে। আবার বেসরকারি ম্যানেজমেন্ট পোস্টের জন্য ও কেরিয়ার করতে পারেন।
স্যাজিতেরিয়াস:২১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে জন্ম হলে আপনি স্যাজিতেরিয়াস। প্রশাসন সামলানোর জন্য আপনি যোগ্য। সেটা রাজনীতি থেকে সরকারি কাজ, যা খুশি হতে পারে। মাস্টারি ও করতে পারেন। সেই সঙ্গে খেলার জগতে যদি আপনার আগ্রহ ও দক্ষতা থাকে এবং কেরিয়ার হিসাবে নিতে পারেন। শুধু কী তাই, অভিনয় জগতে গেলেও আপনি সাফল্য পাবেন।
ক্যাপ্রিকর্ন:২২ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারির মধ্যে জন্ম হলে আপনি এই রাশির। আপনি খুব চালাক। যে কাজেই যোগ দিন না কেন, বুদ্ধি দিয়ে কাজ করবেন। সরকারি, বেসরকারি বা ব্যবসা সব ক্ষেত্রে আপনার পদোন্নতি করবেন।
অ্যাকয়ারিয়াস:২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে জন্ম হলে আপনি এই রাশির। আপনি নিজের আদর্শ ছেড়ে কিছুতেই এদিক ওদিক হতে চান না। সেটা ভালো কিন্তু আজকের জটিল জীবনের পক্ষে সবসময় ভালো নাও হতে পারে। আপনার জন্য ভালো পেশা সাংবাদিকতা, নার্সিং, ডাক্তারি, সেবামূলক কাজ।
পাইসেস:২০ফেব্রুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে যাদের জন্ম তারা পাইসেস। আপনি অন্তর থেকে কথা বলতে পারেন। একটু বেশি আবেপ্রবণ। আপনার জন্যে ভালো পেশা হিসাব শাস্ত্র, সাংবাদিকতা, বা গানের লাইভ শো, যেখানে পারফর্ম করার সুযোগ পাবেন, সেখানে নিজেকে নিংড়ে দিতে এবং ফাটিয়ে দিতে পারেন।