কবিতার প্রতি

আজ হৃদয় ভেসে যেতে চায়  সেই কবিতার মোহজালে,
ভাষার গঠন, ছড়িয়ে দিয়ে নিত্য নতুন তালে।

লিখতে গিয়ে ভাষা হারাই, কুঁকড়ে যায় মন,
বিরহটা বেশি করে জাগায় শিহরণ।।।

লিখবো বলে সকাল থেকে তরতাজা আজ প্রাণ,
পূর্বরাগ নেশা ভরা , এলো শুভক্ষণ।

কলম টাকে চুম্বনেতে ভরাই ঠোঁটের কোণ
ভাবের দেশে কাটাব তাই ভাবছি সারাক্ষণ।

বৃষ্টি ভেজা মনটা আজি, শীতল আমেজ নিয়ে,
শিশির দানা, জাগায় সরস, ফুরফুরে প্রেম দিয়ে।

লিখবো আমি ঠিক করেছি ভালোবাসার গান,
কল্পনাতেই আঁকবো তোমায়, ঢেলে মন প্রাণ।