আমার ক্যানভাস

আঁকি বুকি কাটা আমার ক্যানভাস,
আবেগের রঙ ছড়িয়ে দেয়ার আভাস।
তুলির টানে কত উঁচ নিচ,
ভাবনা গুলো করে কিচমিচ।

পেয়েছিলাম সেই সাদা রঙের পাতা,
ভরা তাতে সুখ, হাসি আর ব্যথা।

মাঝ নদীতে পাড়ি দিয়েছি আজ,
সূক্ষ  ব্যাথা সরিয়ে, নব সাজ।

মাঝ সাগরে নৌকা হল ভারী,
ডুবে যাবো? নাকি ফিরবো আমি বাড়ি।

অজানা সেই প্রশ্ন গুলোর মাঝে,
হারিয়ে ফেলি নিজেকে , তবু আশার আলো জাগে।

একা এলাম, যেতেও হবে একা,
মধ্যিখানে সবটাই যে শেখা।
হাসি মাখা দিন গুলো সব চাই,
অশ্রু আজই মুছে ফেলে তাই।

রং বেরঙের ছবি করে বাস,
জীবনের এই ছোট্ট ক্যানভাস।।।