বেশ তো ছিলাম ছোট্ট বেলা, সুখে মায়ের কোলে।
বেশ তো ছিলাম বাবার কাছে, মসৃণ পটতলে।
বেশ তো দিতাম ভাই ফোঁটা ওই দুষ্টু দুষ্টু মুখে,
উপহারটা লুকিয়ে নিতাম ভাই কে ভালবেসে।
বেশ তো ছিল স্কুলের পথে, ঝালমুড়ি আর ভাজা,
ফুরফুরে ওই দিনে তখন আমরা সবাই রাজা।
বেশ তো ছিল বন্ধুর সাথ, সকাল - সন্ধ্যা - রাতে
খুনসুটি আর হাসির বাণে , প্রাণ উঠতো মেতে।
আবদারটা ভালই ছিল, বাবা মায়ের কোলে,
বড় হয়ে বুঝতে হল, বাস্তব - তালে গোলে।
ছোটো থাকাই সবচেয়ে ভালো, আদর আদর ভরা,
স্মৃতির উঠোন আজও যে ভাই , শুধুই মনকাড়া।