সত্য

একসাথে পথ চলা, মনকে খুশির মেঘে ভাসিয়ে দেয়া হল -  জীবন।
পথ চলতে একে অপরের ক্লান্তি লাঘব হল - সমর্থন।
কিছু অভাব পূরণ, অথবা হাত ধরে আশ্বাস হল - সহযোগিতা।
কথা নয়, চোখে চোখ রেখে পুরোটা পড়ে ফেলাই তো - প্রণয়।
চোখের জল মাটিতে পড়তে না দিয়ে, সেই জল নিমেষে মুছে দেবার ঠোঁটই হল - স্পর্শ।
না দেখে থাকার যন্ত্রণা, ছোটখাটো দুষ্টুমিতে ভরা খুনসুটি তো - সম্পর্ক।
ভেঙে পড়ার গল্প না বলে, মনবল দিয়ে জয় করার নামই তো - বন্ধুত্ব।
শেষ পর্যন্ত শক্ত করে হাত ধরে রেখে, প্রেরণা দেয়াই তো - বিশ্বাস।
অনুরাগের ছোঁয়া মনের প্রতি কোণে জাগিয়ে রাখাই তো - মুহূর্ত।
উষ্ণতা দিয়ে প্রিয়জনকে আগলে রাখার পটভূমি হল - শান্তি।