তোমার ভিজে চুলের পরশে ঘুম যে ভাঙে রোজ,
বোঝার ভাষা হারিয়ে ফেলে
শ্রান্ত আঁখি মেলে,
অজানা প্রেমের খোঁজ।
জানিনা কোথা থেকে এলে
প্রাণের পরশ জীবনে এনে,
হারিয়ে গেলাম তোমার মাঝেই
সুখের সুরের গানে।
বারে বারে চাই যে শুধুই তোমার মুখের পানে,
চোখের পলক থমকে দাড়ায় তোমার রূপের বানে।
কাজের মাঝে দেখি তোমায় আবছা আলোর রেশে।
ডাক দিয়ে যাও, কেনো আমায় অধরার ওই বেশে।
গোধূলির ওই কমলা আলো
মনের মাঝে সুধা ঢালো,
সৃষ্টি তুমি , অবাক ভরা
লাগছে আমার ভালো।
সপ্ন আমার সত্যি হলো,
স্নিগ্ধ সকাল এলো।