মনের জোয়ার

মনে যে আজ জোয়ার এলো,
পেলাম তোমার সাড়া,
ক্লান্তি তব দূরে গেল,
আমি আত্নহারা।
উচ্ছাসে চোখ ঝলসে ওঠে,
শুকায় ভাষা হায়......
বলবো কথা কি যে আমি,
এই মুহূর্তটায়।
বুঝিয়ে দিলে এক টানে আজ,
কাছে থাকার পরম সুবাস।
দূর টা শুধু পথটা ঘিরে,
একই মনের শ্বাস।
রাতের আকাশ শুধুই তোমার,
রেখো  এই বিশ্বাস।।।

তোমার বুকের জ্বালা যত
ঘুচিয়ে দেব, নিলাম ব্রত।
"আমার আজ" - " তোমার দেয়া"
ভাসিয়ে দিলে প্রণয় খেয়া।
ভাসবো আমি তোমার সাথে,
শুধুই তোমার জীবন পটে,
কথা দিলাম ব্যথা নেবো,
যখন খুশি আমায় ভেবো।

তুমি ছাড়া সবটা ফাঁকা,
শূন্যতা আজ ভরিয়ে দিলে
তোমায় ঘিরেই জীবন গাঁথা।
বিষণ্ণতা সরিয়ে নিলে।

কি মহিমা তোমার প্রিয়
আগলে নিলে হাতে,
তোমার পরশ এ জীবনে,
রইবে চির সাথে।