উদাস মন

সন্ধ্যা আবেশ গায়ে মেখে মন যে কেমন করে,
আজ যে মাগো বড্ড বেশি তোমায় মনে পড়ে।

বড় হবার ক্ষণে ক্ষণে পেলাম বন্ধু রূপে,
মনের ব্যাথা প্রকাশ যত, চোখের জলের সাথে।

তোমার হাতের স্পর্শে তখন পেতাম সে এক সুখ,
কেন যে মা চলেই গেলে ফাঁকা রেখে বুক।

পড়াশুনার টেবিল পাশে থাকতে তুমি আমার কাছে,
মনের জোর বাড়িয়ে দিতে,
পরীক্ষার ভয় না আসে।

আজও যে মা জীবনটাতে,
বড্ড খালি সন্ধ্যা প্রাতে,
হাতধরা সেই তোমার পরশ,
পাইনা আজও কোনো হাতে।

নাই বা হতো রোজই দেখা, 
আছো জানি, মুছবে ব্যাথা,
কি এত যে তাড়াহুড়ো
জমিয়ে দিলে কষ্টগুলো।

বিকেল হলেই গোধূলি ক্ষণে,
ব্যাথা যে আজ   হচ্ছে প্রাণে,
ঝালমুড়ি আর ফুচকা দিয়ে,
বিকেল আসর  তোমায় নিয়ে।

বলতে তুমি " বড় হ রে"-
চিরকালই থাকবো না রে,
উড়িয়ে দিতাম বাজে কথা,
ভারী গলায় রাগটা গাঁথা।

দাঁড়িয়ে যখন ভাবি আজও    শুধুই অশ্রু ঝরে,
আজ যে মাগো বড্ড বেশি তোমায় মনে পড়ে।