সাথী

তোমার হাত -
       আমার অন্ধকারের সাথী,
তোমার  হাত - 
        দিশেহারা  পথের
                     পথপ্রদর্শক।।।
তোমার হাত ভোরের ভেজা রাস্তার উপর পিছলে না পড়ার  বিশ্বাস।
আবার আনমনা বৃষ্টির মতো আমায় ভেজানোর আশ্বাস।
নির্বিকার হয়ে ভেসে যাওয়া মেঘের মত স্বাধীন......
আবার কখনো উষ্ণতা দিয়ে করো আমায়, তোমার  পরাধীন।।।
তোমার হাত,
      আমার হৃদয়ের এক পরম  স্পর্শ।।।
ছুঁয়ে যাওয়া শরীর - যদি মনকে উত্তপ্ত করে......... সেইই তো "প্রেম".....
তোমার চোখের ভাষা , আকুলতা আমায় তৃপ্ত করে,
তোমার হাত..….....
    আমায় আজ সম্পূর্ণ
"তোমার" করে।।।