আমার সিকিম

ব্যাগ গুছিয়ে চটজলদি কিছু সামগ্রী নিয়ে বেরিয়ে পরলাম......
সিকিম , আমার মুগ্ধতায় ভরা,
ছোটবেলার হাতছানি, আর প্রাণভরা হওয়া, 
দুধারে ভয়ংকর সুন্দর দৃশ্য
আর সাথে চলে তিস্তা............
প্রাণ চঞ্চল মন শুষে নেয় প্রকৃতির অতুলনীয় রূপ।।।
প্রতি বাঁকে এক শোভা, চোখ সরানো কঠিন।
আমি দু হাতে ঝরণার জল পান করতে ভালোবাসি।
রাস্তার ধারে সেই কনকনে ঠান্ডায়, মাটির কাপে চা....  কি তৃপ্তি!!!!!!!
যেনো ছবি আঁকা পৃথিবীটা নিজের হাতে রঙ ঢালছি.....
হৃদয়ের তুলি দিয়ে,
সিকিম আমার ভালোবাসা।
সিকিম আমার হৃদয়ের সাথী,
নিস্তব্ধ ওই সাদা পাহাড়, কলমের জোর বাড়ায়।
আমি একটু আধটু লিখি,
মনের ক্যানভাসে আপন মনে কত ছবি আসে যায়, 
পাহাড়ের খাঁজে অবহেলায় বেড়ে ওঠা সেই বুনো ফুল.......
এক অদ্ভুত মায়ায় জড়ায় আমায়..... 
প্রকৃতি মানুষের বিবেক জাগায়। 
দু হাতে আলিঙ্গনের নেশায় আমি ছুটে যাই বার বার।
সিকিম ..... তুমি অনন্য!!!!
এক অপরূপ সৃষ্টি, মায়ার বাঁধন।