জীবনের ওঠাপরার মধ্যে ইতিবাচকতা আর সজীবতা পাওয়াই তো জীবন।
তাই আজ ব্যস্ত জীবনে বোধহয় - " লক ডাউন" সম্পূর্ণ খারাপ নয়।
আর্থিক ক্ষতি ও মানুষের রোজগেরে সকাল সন্ধ্যা সত্যিই খুবই শোচনীয়।।।
কিন্তু তবু তো সূর্য একই নিয়মে ওঠে আর চাঁদও তার মোহমায়া আলোতে প্রেমিকের মন জয় করে।।।
তাই আমারো বেশ কিছু পাওয়া আছে এই লক ডাউনে।
বহুবছরের পুরনো ইতিহাসের ওই প্রথম হলদে মোড়া কয়েকটা পাতা খুলেছিলাম.........চাপে পড়ে পড়ে সেটা প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল।
এগিয়ে চলা, নতুন মুখ, নতুন আশা ------------------ পুরাতন চাপা থাকে --------- কিছু করুন আশায় --------------- যদি কখনো সময়ের " সময়" হয়, এই ভেবে।
তবে সে গ্রহণযোগ্য হবে অথবা নতুন প্রজন্মের কাছে বিলুপ্ত হবে
সময় দিল এই লক ডাউন------
পাতা উল্টে দেখি - কত চেনা অচেনা মুখ, নাম, স্মৃতি।।।
ঝাপসা চোখে আরও হাতরাতে থাকি --------------
কি মিষ্টি একটা গন্ধ - কত কথা, ব্যাথা, হাসি, কান্না ভরা সেই সহজ সরল পাতা-
পড়তে বসলাম - আজকের ব্যস্ততাকে উপেক্ষা করে।
কত অজানা ঠিকানা, খুঁজে বার করা,
আসলে "মন"
মন যদি চায় সব পারে।
স্মৃতির গুপ্তধন ঘাঁটতে গিয়ে আমি তো পেলাম অমৃত!!!!!!
পুরনো বন্ধু, শিক্ষক শিক্ষিকা, স্কুলের মাঠ, বাচ্চা বাচ্চা আবদারের কিছু ভাষা, কাছের কিছু মানুষের মন, কিছু মুহূর্তের ভালোবাসা আর কিছু মোহ!!!!!
আজ আমি ধনী----------
অভাব তো মানুষের মনে।
যে আর্থিক ধনী সেও তো আজ নিঃস্ব----------------
তবে আমি আজ পরিতৃপ্ত, পরিপূর্ণ।
মন গেলো পুরনো অমৃত পান করে.........
প্রথম জীবনের মঞ্চ তো ওই স্কুল -------- চরিত্র গঠনের পটভূমি।
ওল্ড ইজ গোল্ড - চিরন্তন সত্য।।।