এক রাতে হোজ্জার প্রতিবেশী শুনল হোজ্জার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছে। কিন্তু কিছুক্ষণ পর ভারি একটা কিছু পড়ার আওয়াজ হলো তারপর সব চুপচাপ।
পরদিন সকালে-
প্রতিবেশী : কাল রাতে আপনার বাসায় ভারি কিছু একটা পড়ার শব্দ পেলাম।
হোজ্জা : আমার বিবি রাগ করে আমার কোর্তা জানালা দিয়ে নিচে ফেলে দেয়।
প্রতিবেশী : একটা কোর্তা পড়ায় এত শব্দ হয়?
হোজ্জা : আরে কোর্তার ভিতর তো আমিও ছিলাম।