জামার ভিতর আমি

এক রাতে হোজ্জা দেখে বাগানে এক লোক দাঁড়িয়ে আছে। চোর ভেবে হোজ্জা ধনুক বের করে চোরের দিকে তীর ছুঁড়ল। পরদিন সকালে গিয়ে দেখে তারই জামা মেলে দেয়া ছিল। যেটাকে হোজ্জা চোর মনে করে তীর ছুঁড়েছিল এবং সেই তীর জামায় বিদ্ধ হয়ে আছে। সঙ্গে সঙ্গে হোজ্জা মোনাজাত করে আল্লার কাছে শুকরিয়া জানায়।
হোজ্জার বিবি অবাক হয়ে বলে, ‘তুমি এখন মোনাজাত করছ কেন?’
হোজ্জা : ভাগ্যিস জামার ভিতর আমি ছিলাম না।