টুকিটাকি
- ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসে কুড়ুখ ভাষা পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি লাভ করল। রাজবংশী ভাষার গবেষণার জন্যও বিশেষ সহায়তা প্রদান করা হবে।
- জঙ্গলমহলের কুড়মি জনগোষ্ঠীর ভাষা কুড়মালিকে বিশেষ স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার কুড়মালি এ্যাকাডেমি গঠন করার সিদ্ধান্ত নিল। পুরুলিয়া হবে এর সদর দফতর।
- পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় জঙ্গলমহলের বিপন্ন ভাষা-সংস্কৃতি নিয়ে গবেষণার জন্য বিশেষ অনুদান লাভ করেছে। এখানে মাল্টি-ডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার খোলা হচ্ছে।
- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২২-২৪ মার্চ, ২০১৭ এবং ২৯-৩০ মার্চ, ২০১৭ বিপন্ন ভাষা-সংস্কৃতি ও জনজাতি গোষ্ঠীর অবস্থান নিয়ে দুটি জাতীয় স্তরের আলোচনাচক্র সম্প্রতি অনুষ্ঠিত হল।