আমদ্ কড়া জাতি
আমদ্ কড়া বয়াগ রুডা
কাম সারিয়াম কড়া ঢডা।
পার্টিপড়ম পিড়ি-দিপিল
কাতেৎ, সেনাম নামাল ঘাটাল।
কামি কাতে জমগে আমা
মনেরে পারচা পারচি দাড়ি।
সারাদিন গতর খাটা কাত্যে
নু-আম কলাং আরখি-তাড়ি।।
হন হপন এরা বুড়ি মায়া
বেঁধাগ জীবন সৃষ্টি নাড়ি।
ইঞা তেগে গটা দিশম
মেনাগ বুনা আদিবাসী কড়া জাতি।।
দিশম তালারে জাতি অলারে
জম-নু-এনেজ দুরাং সঙ্গে কাতে।
সংসার জীবন বুজম পুরায় আ
মিলা মিশা বেশ লেকা কাতে।।
মাঝি গড়েৎ দিহিরী হাড়াম
বঙ্গা বুরু দেবা সেবা কুয়াবিল মাড়াং।
ইঞা খাতির আবুদ উপজাতি কড়া
কলাং আরখি বু চড়এয়া হুডাং।।
সংসার মারাং এনা, জমা কম এনা
জালা পুরী রেবু সেটের এনা।।
লাহিচ জ্বালা কঠিন জ্বালা
জাহা চিলং হঁ কা চাবা আ।
জাহা চিতিজ পেরেজ রেহঁম
দশার হুলাং খানগে চাপা আঃ।।
সমাজ জ্বালা এমন কাল
বাগি গে কা বাগিয়া মায়।
রেগেজ কিষাড় বু হাডিং হঁবেহঁ
জাতি কা হাটিং ন আয়।।
নামাল-ঘাটাল সেন রেহঁম
চাকুরী বাকরী সেন রেহম।
দিশম তালারে হড়ং সামাং রে
বাগি কায় বাগি আমায়।।
আমদ আদিবাসী উপজাতি কড়া
চিহাপ অমাদঃ কুডি ঝড়া গাইতি
জাহা তাং রেঁগে তাঁহি নাম
পাঁজা সদর মেগে আয় আমদঃ কড়া
বঙ্গানুবাদ কোড়া জাতি
তুমি কোড়া জাতি জানো না
তোমার সমাজের কাজকর্ম
পেটের জ্বালায় ঘর ছেড়ে
বাহিরে কাজ করাই তোমার ধর্ম
সারাদিন কাজকর্ম করে রাত্রে
হাড়িয়া-মদ খেলে শরীরটা
একটু ক্লান্ত বোধ হয় না। ছেলে-
মেয়েকে নিয়েই এই সংসার
দেশ-বিদেশে আছে আদিবাসী
কোড়া জাতি ছড়িয়ে ছিটিয়ে।
নাচ-গান করে বাঁচিয়ে রাখা হয়
সংস্কৃতি, পূজা-পাশা ধরে
রাখার জন্য আছে পুরোহিত সমাজ।
দেব-দেবতা আছে বলেই আছে
সমাজে হাড়িয়া-মদের প্রচলন।
সংসার জ্বালা কঠিন জ্বালা
কোনদিন অভাব মেটেনা।
সমাজ জ্বালা, এমন জ্বালা
তুমি যদি ছেড়ে যাও
সমাজ তোমাকে ছাড়বে না।
দেশে বিদেশে যেখানে যাও না কেন
সমাজ তোমাকে ছেড়ে যাবে না
সেখানে থাক না কেন পরিচয় তোমার
কোড়া জাতি, চিহ্ন তোমার ঝুড়ি-
কোদাল-গাঁইতি, আদিবাসী উপজাতি।